বাংলাদেশ

ভারত থেকে ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আসছে বাংলাদেশে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকায় পৌঁছুবে।

বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আপাতত ৩০টি অ্যাম্বুলেন্স এসছে।

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি মোতাবেক ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে পৌঁছুবে।

Related Articles

Leave a Reply

Back to top button