বাংলাদেশবিশ্ব

ভারত থেকে দেশে ফেরার এনওসি ইস্যু বন্ধ

কলকাতা উপ-হাইকমিশন, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আসার অনাপত্তিপত্র (এনওসি) দেয়া বন্ধ করেছে আগামী এক সপ্তাহের জন্য।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, অপ্রতুল কোয়ারেন্টাইন অবকাঠামো ও আনুষঙ্গিক অন্যান্য দিক বিবেচনায় ৯ থেকে ১৬ মে পর্যন্ত ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অনুকূলে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা কর্তৃক এনওসি ইস্যু বন্ধ থাকবে।

এদিকে এনওসি ইস্যু বন্ধের ফলে বিপাকে পড়েছেন চিকিৎসার জন্য ভারতে যাওয়া হাজারো বাংলাদেশি।

Related Articles

Leave a Reply

Back to top button