বিশ্ব

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু

ভারতের গুজরাটের ভারুচ শহরের একটি হাসপাতালে আগুনের ঘটনায় কমপক্ষে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সূত্র: এনডিটিভি।

শুক্রবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলেন। গতকাল দিবাগত রাত একটার দিকে হাসপাতালটির কোভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগে। সে সময় রোগীদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও অগ্নিনির্বাপণকর্মীরা।

এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আজ শনিবার (০১ মে) সকাল সাড়ে ছয়টা পর্যন্ত আমরা ১৮ জন রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। তবে আগুন লাগার পরপরই ১২ জনের মৃত্যুর খবর জানা যায়। আগুন নিভে যাওয়ার পর বাকি ছয়জনের মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হই।

Related Articles

Leave a Reply

Back to top button