ভারতে নির্যাতনের শিকার সেই তরুণীকে ঢাকায় আনা হচ্ছে

গত বছর ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী সেই তরুণীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে বর্তমানে ঢাকায় আনা হচ্ছে সেই তরুণীকে ।
শনিবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি দলের কাছে হস্তান্তর করা হয় ওই তরুণীকে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানান, ওই তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে, শনিবার (২১ মে) ভারতের বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত ওই বাংলাদেশি তরুণীকে পাচার ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৭ বাংলাদেশিসহ মোট ১০ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে সাতজনকে যাবজ্জীবন, একজনকে ২০ বছর ও একজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের মে মাসে ওই নারীর ওপর চালানো যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওর সূত্র ধরেই তদন্তে নামে দুই দেশের পুলিশ।



