বিশ্ব

ভারতের সঙ্গে ৭ সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিল্লির হায়দারাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক সইয়ের দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দিচ্ছেন।
ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হায়দারাবাদ হাউসে বৈঠকে বসেন দুই দেশের সরকারপ্রধান। দ্বিপাক্ষিক আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়।এর আগে সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটির সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেন।
এ সময় সাংবাদিকদের সামনে কয়েক মিনিট কথা বলেন বাংলাদেশের সরকারপ্রধান। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ফলপ্রসু আলোচনা হতে পারে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি আশা করি বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে এবং আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে উন্নয়ন করা এবং আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা- যা আমরা করতে সক্ষম হবো।

Related Articles

Leave a Reply

Back to top button