বিশ্ব

ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে তালেবান

ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল তালেবান । আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভারতের সঙ্গে সকল আমদানি-রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটি। [ তথ্য : টাইমস অব ইন্ডিয়া ]

পাশাপাশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দু’টি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতীয় রফতানিকারক সংস্থাগুলোর সংগঠনের বক্তব্য, পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তালেবান।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) ডিরেক্টর জেনারেল ড. অজয় সহাই জানিয়েছেন, গত রবিবার কাবুলে প্রবেশ করে আফগানিস্তান দখলের পর ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালেবান।

তিনি বলছেন, বর্তমানে পাকিস্তানের মধ্য দিয়ে সকল ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালেবান। ফলে আমদানি বন্ধ হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button