ভারতের মাছে করোনা, আমদানি নিষিদ্ধ করলো চীন

ভারত থেকে আমদানি করা হিমায়িত সামুদ্রিক মাছে করোনা ভাইরাস পেয়েছে চীন। এ ঘটনায় ভারত থেকে মাছ আমদানি নিষিদ্ধ করেছে দেশটি।
প্রতি বছর ভারতের ব্যবসায়ীরা চীনে কোটি কোটি ডলারের সামুদ্রিক মাছ ও খাবার রপ্তানি করে থাকে।
শুক্রবার চীনের শুল্ক অফিস জানিয়েছে, ভারতের বাসু ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী এক সপ্তাহ সব ধরনের মাছ আমদানি বন্ধ থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠানটির পাঠানো হিমায়িত কাটলফিশের (এক প্রজাতির সামুদ্রিক মাছ) তিনটি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়। এর পরপরই তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ করলো চীনা কর্তৃপক্ষ।
চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়ায় সামুদ্রিক খাবার রপ্তানি করে বাসু ইন্টারন্যাশনাল।
তবে এক সপ্তাহ পর চীন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইঙ্গিত দিয়েছে।



