বিশ্ব

ভারতের নাগরিকদের নিউজিল্যান্ডে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি

ভারতের নাগরিকদের নিউজিল্যান্ডে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। নিউজিল্যান্ড সীমান্তে করোনা আক্রান্ত ১৭ ভারতীয় নাগরিক সনাক্ত হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এছাড়াও সম্প্রতি ভারতের করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সামগ্রিকভাবে বিষয়গুলো বিবেচনা করে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা জানান। সূত্র রয়টার্স।

নিউজিল্যান্ড সীমান্তে আজ ২৩ জন করোনা আক্রান্ত রোগীকে পাওয়া গেছে যাদের মধ্যে ১৭ জনই ভারতীয়। এর পর পরই সংবাদ সম্মেলন করে জেসিন্ডা আরর্ডান। নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতাধীন বলে ওই বিবৃতিতে জানানো হয়।  নিষেধাজ্ঞা আগামী ১১ এপ্রিল থেকে কার্যকর হবে এবং ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Back to top button