বাংলাদেশবিশ্ব

ভারতের করোনা ভ্যাকসিন আগে পাবে বাংলাদেশ: শ্রিংলা

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে করোনা ভ্যাকসিন বিনিময়ে ভারত কাজ করবে। আর ভারতের ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে ভারত।

করোনা পরবর্তী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তা স্পষ্ট হয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘পারস্পরিক সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে ভালো।

Related Articles

Leave a Reply

Back to top button