বিশ্ব

ভারতের আসামে ভূমিধসে ২০ জন নিহত

ভূমিধসে ভারতের আসামের দক্ষিণাঞ্চলে  প্রায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। এ অঞ্চলে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

নিহত ২০ জন আসামের দক্ষিণাঞ্চলের বরাক উপত্যকার তিনটি ভিন্ন জেলার বাসিন্দা। এদের মধ্যে সাতজন হায়লাকান্দি জেলার, সাতজন কাচার জেলার  এবং ছয়জন করিমগঞ্জ জেলার বাসিন্দা ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button