বাংলাদেশ

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফেনীর সোনাগাজী উপজেলায় ভাতিজিকে ধর্ষণের মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মতিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবদুর রহিম সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। এবং তমিজ উদ্দিন সম্পর্কে তার চাচা হয়।  ১ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে জোর করে স্থানীয় বাজারে নিজ দোকানে নিয়ে ধর্ষণ করেন তার চাচা তমিজ উদ্দিন। ভয়ে প্রথমে এ ব্যাপারে মুখ খোলেননি ওই কিশোরী। কিন্তু বিষয়টি তমিজ উদ্দিনের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধরও করে। স্বামী-স্ত্রীর ঝগড়ার পর বিষয়টি প্রতিবেশীরা জেনে যায় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি কিশোরি তার মাকে জানালে ঘটনা প্রকাশ্যে আসে। তবে তমিজ উদ্দিন ইউপি মেম্বর ও প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে রাজি হচ্ছিল না।

পরে গতকাল ওই কিশোরীর পরিবার তমিজ উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল পলাশ জানিয়েছেন, কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button