স্পোর্টেইনমেন্ট

বড় পরাজয়ে দিয়ে শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২রানে হেরেছে।

সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আফগানিস্থানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্থান।

দলের হয়ে মাত্র ১৭ বলে ৫টি ছক্কার আর একটি বাউন্ডারির সাহায্যে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। এছাড়া ৩৯ বলে ৪৬ রান করেন ইবরাহিম জাদরান। বাংলাদেশ দলের হয়ে তাসকিন নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও সাকিব আল হাসান।

টার্গেট তাড়া করতে নেমে ৪৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যাওয়া বাংলাদেশ, শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান তুলতে সমর্থ হয়।

Related Articles

Leave a Reply

Back to top button