ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ৪ বিক্ষোভকারী নিহত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে এই বিক্ষোভ করা হয়।
নিহতরা হলেন, বাদল মিয়া (২৬), জুর আলম (৩৫) ও সুজন (২৫) ও কাওসার (২০)। নাম জানা গেলেও তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজন মারা গেছে। তাদের সবাইকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বিক্ষোভ মিছিল থেকে হটাত করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।



