বাংলাদেশ

ব্যবসায়িক উদ্দেশ্যে’ কিটের অনুমোদন দেয়নি সরকার: ডা.জাফরুল্লাহ

কিটের অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন- ব্যবসায়িক উদ্দেশ্যে দেয়া হয়েছে বলে জানালেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালের সামনে অনুষ্ঠিত কোভিড-১৯ ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মান জানাতে গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে তিনি এ এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের সারা দেশে ৩০টি কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, এই সরকার ব্যবসায়ীদের, তাই আমাদের অ্যান্টি-বডি এবং অ্যান্টি-জেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এটি ব্যবসায়িক উদ্দেশ্যেই করেছে সরকার।’

বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না। তবে সরকার যদি নিজে অনুমোদন দেয় তবে জি কে কিট সরবরাহ করবে।’ জানান, ’সরকার এখনেও ভুলনীতিতে চলছে। তারা সময় মতো করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু সরকার অনুমোদন দেয়নি। এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়িক। এখন বিদেশ থেকে কিট আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সরকার ‘ব্যবসায়িদের সরকার’ বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button