বাংলাদেশ

বেলা ১১ টায় সার্চ কমিটির বৈঠক

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠান শুরু হবে।  

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

এরআগে, সার্চ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয় ১৬ ফেব্রুয়ারি। সেদিন সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আইন অনুযায়ী ইসি গঠনে অনুসন্ধান চলছে।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

Related Articles

Leave a Reply

Back to top button