ভূরাজনীতি

বেগম জিয়ার সাজা স্থগিতের বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আজ সোমবার (৩১ আগস্ট) আইনমন্ত্রী আনিসুল হক মতামত দিতে পারেন।

মঙ্গলবার (২৫ আগস্ট)  সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে বেগম জিয়ার পরিবার। পরে আবেদনটির বিষয়ে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আইনমন্ত্রী জানান, সোমবার (৩১ আগস্ট) আবেদনটি তিনি দেখবেন, এরপরই মতামত দেবেন। তাই আজ সোমবার আইনমন্ত্রীর মতামতের দিকে তাকিয়ে রয়েছে বিএনপি ও তার আইনজীবীরা।

সাজা স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি এবং বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে এ আবেদনটি জমা দিয়েছেন বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার।

Related Articles

Leave a Reply

Back to top button