বিশ্ব

বেইজিংয়ে শি জিনপিং-পুতিনের বৈঠক আজ

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ধারণা করা হচ্ছে, দুদেশের মধ্যে ইউক্রেন ইস্যুতে বিস্তারিত আলোচনা হতে পারে।

ফলে ২০২০ সালের জানুয়ারি যখন থেকে চীনে করোনা প্রকট আকার ধারণ করে এবং তারপরে দেশ থেকে বের হননি শি জিনপিং।

শি জিনপিং বিশ্বের ২০ জন নেতার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবং সেভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, করোনা মহামারির উৎস নিয়ে দ্বন্দ্ব এবং অলিম্পিক আয়োজন নিয়ে কূটনৈতিকভাবে বর্জনের দিক থেকে দৃষ্টি সরাতে চান শি জিনপিং। সূত্র: এএফপি, এনডিটিভি

Related Articles

Leave a Reply

Back to top button