বৃহস্পতিবার দেশে ফিরবে টাইগাররা

একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। পরে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টাইগাররা জিতে নেয় ২০১ ব্যবধানে। হ্যাট্রিক জয়ের মধুর স্মৃতি নিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ দল।
আগামী ২৮ জুলাই সকালে হারারে থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। একদিন পর ২৯ জুলাই সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অবতরণ করবে।
ক্রিকেটাররা দেশে ফিরলেও আপাতত নিজ পরিবারের কাছে যেতে পারবেন না। কারণ দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। আগামী ৩ আগস্ট মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সে লক্ষ্যে দেশে ফিরেই প্রতিটি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফককে ঢুকতে হবে জৈব বলয়ে। আর তাই জাতীয় দলের বহর সরাসরি বিমানবন্দর থেকে চলে যাবে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।



