স্পোর্টেইনমেন্ট

বৃষ্টির কারনে ডিপিএলের সূচি পরিবর্তন

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শুরু থেকেই বাগড়া দিচ্ছে আষাঢ়ের বৃষ্টি। গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হলেও টানা বৃষ্টির কারণে পণ্ড হয়েছে ডিপিএলের সুপার লিগের প্রথম দিনের তিন ম্যাচ। বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় বেশিরভাগ দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৯ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসরের সুপার লিগের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। বিকেএসপিতে হওয়ার কথা ছিল রেলিগেশন লিগের এটি ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে সবগুলো ম্যাচই ভেস্তে যায়। চার ম্যাচের মধ্যে তিনটির টসই অনুষ্ঠিত হতে পারেনি।

বৃষ্টিতে ম্যাচগুলো ভেস্তে যাওয়ার পর দলগুলোর সঙ্গে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) জরুরি সভার পর ঠিক হয়েছে, সব ম্যাচই হবে নতুন সূচিতে। শনিবারের ম্যাচগুলো হবে রবিবার। এভাবে একদিন করে পিছিয়ে যাবে অন্য সব দিনের খেলা। আগের শুক্রবার লিগ শেষ হওয়ার কথা থাকলেও এখন শেষ হবে শনিবার।

নতুন সূচিতে থাকছে ‘রিজার্ভ ডে’। নির্ধারিত দিনে ওভার কেটে হলেও খেলা শেষ করার চেষ্টা করা হবে। সেটিও সম্ভব না হলে নতুন দিনে খেলা হবে সেখান থেকেই।

সুপার লিগের সবগুলো ম্যাচই আগের মতো মিরপুরে হবে। তবে রেলিগেশন লিগের তিন ম্যাচের একটি বিকেএসপি থেকে সরিয়ে মিরপুরে আনা হয়েছে। লিজেন্ড অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএসের মধ্যকার ম্যাচের দিনক্ষণ অবশ্য জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button