স্পোর্টেইনমেন্ট

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ!

কয়েক দফা বৃষ্টি আসার পরে খেলা মাঠে গড়ালে আবারও দুই দফা বৃষ্টি হয়। এতে ২০ ওভারের ম্যচ ১৪ ওভারে নেমে আসার পরেও খেলা শেষ করা সম্ভব হয়নি । পণ্ড হয়ে গেল বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তাই বাধ্য হয়ে তৃতীয় দফা বৃষ্টির পর দুও অধিনায়কের সঙ্গে আলোচনার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন মাঠ আম্পায়াররা।
বৃষ্টির কারণেই নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। পরে আরেক দফা বৃষ্টি হলে আরো ২ ওভার কমে যায় ম্যাচের দৈর্ঘ্য। এমন পরিস্থিতি ১৪ ওভারের ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার পর আবার নামে বৃষ্টি। তখন ৮ উইকেট হারিয়ে টাইগারদের স্কোর বোর্ডে ১০৫ রান। এরপর খেলা শুরুর অবস্থা তৈরি হলেও হাতে বেশি সময় না থাকায় দুই দলের অধিনায়কের মতামতের ভিত্তিতে ম্যাচ পরিত্যক্ত করা হয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এ ম্যাচ দিয়ে দীর্ঘ ৭ বছর পর আবার টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। মুনিম শাহরিয়ারকে নিয়ে ইনিংস শুরু করতে নামেন তিনি।
অবশেষে অধিনায়ক মাহমুদউল্লাহও ১৩ বল খেলে মাত্র ৮ রানেই ধরেছেন প্যাভিলিয়নের পথ। একই রাস্তা অনুসরণ করেছেন শেখ মেহেদী হাসান। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন ৩ বলে ১ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর নুরুল হাসান সোহান খেলেন ১৬ বলে ২৫ রানের ইনিংস। সোহান আউট হওয়ার এক বল পরেই আবার বৃষ্টি শুরু হয়। ওই বৃষ্টিতেই পণ্ড হয়ে যায় ম্যাচ।

Related Articles

Leave a Reply

Back to top button