বিশ্ব

বৃষ্টিতে ডুবে গেলো দিল্লি বিমানবন্দর

দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের কিছু অংশ, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ডুবে গেছে।

শুক্রবার ভারতের রাজধানীতে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর সেখানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়। খবর: এনডিটিভির।

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর এক টুইট বার্তায় জানায়, ‘হঠাৎ ভারী বৃষ্টিপাতে’ বিমানবন্দরের উন্মুক্ত অংশে পানি জমে গেছে। তবে সেই সমস্যা ‘সমাধান’ করা হয়েছে বলেও জানায় তারা। সেখানে আরও বলা হয়, আমাদের টিম দ্রুত সমস্যা খুঁজে বের করে তা সমাধান করেছে।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, শনিবার ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লিমুখী অন্তত চারটি অভ্যন্তরীণ ফ্লাইট এবং একটি আন্তর্জাতিক ফ্লাইট প্রতিবেশী শহরগুলোর দিকে ঘুরিয়ে দেয়া হয়।

এছাড়া দিল্লি থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে ইন্ডিগোর তিনটি ফ্লাইট বাতিল হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button