ফলোআপ

৬ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে জাপানি দুই মেয়ে

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মায়ের সঙ্গেই আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তবে মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন।

জাপানি মায়ের আপিল শুনানি নিয়ে রোববার (২৩ জানুয়ারি) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নুরুজ্জামান ননীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।

আপিল বিভাগ শুনানিতে বলেন, প্রধান বিচারপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রধান বিচারপতিকে নিয়ে আমরা এই মামলা শুনবো। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগের আদেশ বহাল থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button