বাংলাদেশ

করোনায় একদিনে মৃত্যু আরও ৪০ জনের , শনাক্ত ৩,৮৬৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ৬৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬৮ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।

শুক্রবার (২৬ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ২৭৫টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ।

মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ৯ জন এবং পুরুষ ৩১ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও বরিশাল বিভাগে চার জন করে এবং সিলেট ও রংপুর বিভাগে তিন জন করে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button