অন্য খবর

বিয়ে-বিচ্ছেদ মামলায় নিখিলের কাছে হেরে গেলেন নুসরাত

টালিউড অভিনেত্রী ও ভারতের লোকসভার সংসদ সদস্য নুসরাত জাহান, সাবেক স্বামী নিখিল জৈনের দায়ের করা মামলায় হেরে গেছেন। খবর: আনন্দ বাজার।

অন্তঃসত্ত্বা হওয়ার আগেই নুসরাতের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আলিপুর আদালতে বিচ্ছেদ চেয়ে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল।

বুধবার (১৭ নভেম্বর) নিখিল জৈনের পক্ষে রায় দিয়েছে আদালত। এর ফলে নুসরাত ও নিখিলের মধ্যকার দাম্পত্যের চূড়ান্ত অবসান হলো।

আদালতের রায় জানার পর উচ্ছ্বসিত নিখিল জৈন। আজ তার জন্মদিন। বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়াকে জন্মদিনের সেরা উপহার হিসেবে মনে করছেন তিনি।

তবে এ ব্যাপারে নুসরাতের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button