অন্য খবর

বিয়ে করেছেন প্রতীক হাসান

সংগীতশিল্পী প্রতীক হাসান বিয়ে করেছেন।

গত বছর বিয়ে করলেও তা পরিবারের বাইরে কাউকে জানাননি প্রতীক হাসান। তার স্ত্রীর নাম মৌসুমি হাসান। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

প্রতীক হাসান সংবাদমাধ্যমকে জানান, ঘরোয়া পরিবেশেই বিয়েটা সারতে হয়েছে। আক্দ, কাবিনের সময় আমাদের দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত ছিলেন। আমাদের পরিবারের মধ্যে আমার মা ও ভাই শুধু উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, শিগগির বড় পরিসরে অনুষ্ঠান করবো। তখন সবাইকে বলবো।

Related Articles

Leave a Reply

Back to top button