বিশ্ব

বিয়ার হাতে বরিস জনসনের পার্টির ছবি প্রকাশ্যে

প্রকাশ্যে এলো বিয়ার হাতে বরিস জনসনের পার্টির ছবি। বিষয়টি নিয়ে প্রবল চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার নিজের দলেই দেখা দিয়েছে বিদ্রোহ।

২০২০ সালের জুনে লকডাউনের সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জন্মদিনের পার্টি আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পুলিশের কাছে সেই পার্টির একটি ছবি এসেছে, যাতে বরিস জনসনের হাতে বিয়ারের ক্যান দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তা স্যু গ্রে করোনাকালীন বিধিনিষেধ ভঙ্গ করে ডাউনিং স্ট্রিটে আয়োজিত পার্টির যে ৩০০টি ছবি জমা দিয়েছেন, বরিসের বিয়ার হাতে ছবিটি তার অন্যতম। ওই পার্টির মাধ্যমে করোনাকালে বিধিনিষেধ ভঙ্গ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

Related Articles

Leave a Reply

Back to top button