স্পোর্টেইনমেন্ট

ঢাকায় পা রাখল শ্রীলঙ্কা ক্রিকেট দল

নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই বাংলাদেশে পৌঁছে গেছে লঙ্কানরা।

সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কা লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছে কুশল পেরেরার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ওয়ানডে দল। সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে গেছে তারা।

এখন তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে লঙ্কানদের। ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত হোটেল সোনারগাঁওয়েই চলবে এই কোয়ারেন্টাইন পর্ব। এর মধ্যে হবে দুইবার করোনা টেস্ট। তাতে উত্তীর্ণ হতে পারলে ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবে কুশল পেরেরার দল।

Related Articles

Leave a Reply

Back to top button