যুক্তরাষ্ট্রে করোনায় ডাঃ কাজী জিয়াউদ্দিন আহমেদের মৃত্যু

কোভিড-১৯ এর সাথে দীর্ঘ দু’মাসের লড়াইয়ের পর চলে গেলেন ডাঃ কাজী জিয়াউদ্দিন আহমেদ। (ইন্নালিল্লাহী ওয়া-ইন্না ইলাইহী রাজীউন)।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটন আইল্যান্ড বিশ্ববিদ্যালয় হাসপাতালে, বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিটে ইন্তেকাল করেন তিনি ।
ডাঃ কাজী জিয়াউদ্দিন আহমেদ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর ভায়রা।
১৯৯৬ সালে ডাঃ জিয়ার তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় সবুজমতি ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি এবং সবুজমতি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠা করেন সাংসদ সাবের হোসেন চৌধুরী।
১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সার্বিক সহায়তায় ডাঃ কাজী জিয়াউদ্দিন আহমেদ কঠোর পরিশ্রম করেন।
২০০৫ সালে তিনি পরিবারসহ আমেরিকায় নতুন জীবন শুরু করেন।
নিউইয়র্ক স্কুল ফর মেডিকেল এন্ড ডেন্টাল অ্যাসিস্টেন্টস প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ডাঃ কাজী জিয়াউদ্দিন আহমেদ।



