বিশ্ব

করোনায় আক্রান্ত ইরানের জাতীয় সংসদের স্পিকার

ইরানে বাড়ছে হাই প্রোপাইল নেতাদের করোনায় আক্রান্তের সংখ্যা। সবশেষে দেশটির সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশটির স্পিকার লারজানি করোনা ভাইরাসে আক্রান্ত । তিনি বর্তমানে বাড়িতে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ আরও কয়েকজন হাই প্রোফাইল নেতা এই ভাইরাসে আক্রান্ত হন। ইরানের বেশ কিছু আইনপ্রণেতা ছাড়াও অনেক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা এবং ধর্মীয় পরিষদের এক সদস্য ইতোমধ্যে প্রাণও হারিয়েছেন।

এর আগে ইরানের কয়েকজন ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হন। করোনায় এ নিয়ে দেশটির বিশিষ্ট ১৩ জন রাজনীতিবিদের মৃত্যু হলো। এছাড়া এরকম আরও অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৮২ হাজার মানুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৬০০ জনের বেশি মারা গেছেন। যার বেশিরভাগ ইরানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৬০ জন; আক্রান্ত ৫০ হাজারের বেশি।

 

Related Articles

Leave a Reply

Back to top button