বাংলাদেশ

কোরবানির বর্জ্য পরিষ্কারে পুরস্কার ঘোষণা ডিএনসিসি মেয়রের

প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য আজ বুধবার (২১ জুলাই) রাত ১২টার মধ্যেই অপসারণ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সেসঙ্গে যে কাউন্সিলরের এলাকায় পশুর বর্জ্য আগে পরিষ্কার হবে তাকে পুরস্কার দেবেন বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার দুপুর আড়াইটায় ডিএনসিসির ভাটারা (সাঈদ নগর) এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ‘আমরা পুরো ফোর্স নিয়ে মাঠে নেমে পড়েছি। আমি নিজে, আমার কর্মকর্তা এবং আমার সকল কাউন্সিলর নেমেছেন। আমি বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এটাও বলেছি, যে ওয়ার্ড আগে পরিষ্কার করতে পারবে সেই কাউন্সিলরের জন্য বিশেষ পুরস্কার আছে।’

মেয়র আতিকের মতে, ‘আমরা টার্গেট নিয়েছি, আজ রাত ১২টার মধ্যে যার যার এলাকা পরিষ্কার করার জন্য। আমি মনে করি, আমাদের সব কর্মীরা কাজ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button