অন্য খবর

বিশ্বে বেকারের সংখ্যা দাঁড়াবে ২০ কোটি ৭০ লাখ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বলছে, চলতি বছর বিশ্বে বেকারের সংখ্যা দাঁড়াবে প্রায় ২০ কোটি ৭০ লাখ। এর মধ্যে বাংলাদেশে নতুন করে বেকার হবে ৩৬ লাখ মানুষ।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক-ট্রেন্ডস ২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ১৭ জানুয়ারি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বিশ্বব্যাপী বেকারত্ব, কর্মসংস্থানের বর্তমান অবস্থা এবং পূর্বাভাস তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রন ও ডেলটা বিশ্বের সব দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে চলতি বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা বেড়ে হবে প্রায় ২০ কোটি ৭০ লাখ।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নতুন করে বেকার হবে ৩৬ লাখ মানুষ বাংলাদেশের শ্রম শক্তির প্রায় ৫ শতাংশ বেকার থাকবে। মহামারির পূর্বে অর্থাৎ ২০১৯ সালে এই হার ছিলো ৪.৪ শতাংশ। চলতি বছরে তা বৃদ্ধি পেয়েছে ০.৬ শতাংশ।

আইএলও বলছে, ২০২২ সালে দক্ষিণ এশিয়ায় ৪ কোটি ৪০ লাখ মানুষ বেকার থেকে যাবে। এর মানে সারা বিশ্বের বেকারদের মধ্যে প্রতি চারজনে একজন হবে দক্ষিণ এশীয়। তবে সংস্থাটি বলছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের অবস্থা তুলানামূলক ভালো থাকবে।

করোনার প্রাদুর্ভাব ও সময়কাল সম্পর্কে অনিশ্চয়তার কারণে বিশ্বে আগামী বছর পর্যন্ত বেকার মানুষের সংখ্যা ২০১৯ সালের চেয়ে বেশি থাকবে। এ ছাড়া যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরি ফিরে পাওয়া এবং আবার কর্মক্ষমতায় ফিরে যাওয়া আগামী দিনে বেশির ভাগ দেশের জন্য কঠিন হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button