বিশ্ব

বিশ্বে প্রথম করোনার টিকা পেলেন ৯০ বছরের এক নারী

ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকা যুক্তরাজ্যের সাধারণ মানুষের ওপর প্রয়োগ শুরু হয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে মঙ্গলবার যুক্তরাজ্যের ৯০ বছর বয়সী এক নারী বিশ্বের প্রথম ওই টিকাটি গ্রহণ করেন। যা করোনা প্রতিরোধের এক ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার যুক্তরাজ্যের কনভেনট্রি শহরের সিটি হাসপাতালে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার সময় মার্গারেট কিনান নামের ৯০ বছর বয়সী এক নারীর ওপর প্রয়োগ করা হয়। হাসপাতালের এক নার্স তাকে টিকাটি দেন। বয়স্ক হিসেবে অগ্রাধিকার পাওয়ায় টিকাটি গ্রহণের সুযোগ পান তিনি।

পরে এক প্রতিক্রিয়ায় মার্গারেট কিনান বলেন, ‘প্রথম মানুষ হিসেবে টিকাটি গ্রহণ করতে পেরে সত্যিই আপ্লুত। জন্মদিনে যেসব প্রার্থনা করেছিলাম তার মধ্যে সবচেয়ে আগে এই প্রার্থনাটি পূর্ণ হলো।’ মার্গারেটকে টিকা দেওয়ার মাধ্যমে এখন দেখার বিষয়, ট্রায়ালের বাইরে এটা আসলেই কতটা কার্যকর।

Related Articles

Leave a Reply

Back to top button