বাংলাদেশবিশ্ব

বিশ্বে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি

বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৬৯৩ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ লাখ ১৯ হাজার ৮৯২ জন। অর্থাৎ গতকাল শুক্রবার (৪ মার্চ) যতো মানুষ আক্রান্ত হয়েছেন, তার চেয়েও বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায় এবং করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ১০ লাখ ৩৮ হাজার ২৭৯ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৪০৮ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৭১ হাজার ৮৭১ জন।

শুক্রবারের পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০৭ জন এবং মোট মৃতের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ২১৫ জন।

Related Articles

Leave a Reply

Back to top button