বিশ্ব

বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে: ট্রাম্প

কাবুলে ১৩ জন মার্কিন সৈন্য নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটা খুবই কষ্টের, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিব্রতকর ঘটনা।

বলেন, সারা বিশ্বে আমরা বোকা প্রমাণিত হয়েছি। বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে। এমন ব্যক্তিরা আমাদের শাসন করছে যারা জানে না তারা কী সিদ্ধান্ত নিচ্ছে।

ট্রাম্প বলেন, তালেবান ক্ষমতা দখলের পর আমরা পালিয়ে আসছি। যুক্তরাষ্ট্রের ও মার্কিন যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button