স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুধু তাই নয় দল বাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। ১৪ দল নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ২০ দল নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ১৪ দল নিয়ে হবে ২০২৭ ও ২০৩১ বিশ্বকাপ। এ ক্ষেত্রে ম্যাচ হবে ৫৪টি। ২০২৪ থেকে ২০৩১ সালের পরবর্তী ৮ বছরের চক্রে বাস্তবে রূপ নিবে এই পদক্ষেপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়বে দলের সংখ্যা। দুই বছর পরপর হবে ২০ ওভারের এই টুর্নামেন্ট।

Related Articles

Leave a Reply

Back to top button