স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ক্যামেরুন

কাতার বিশ্বকাপে আজ (শুক্রবার) রাত একটায় গ্রুপপর্বের শেষ ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-ক্যামেরুন।

এর আগেও ব্রাজিল-ক্যামেরুন মুখোমুখি হয়েছে ৬ বার। এর মধ্যে ৫ বারই জিতেছে ব্রাজিল। আর মাত্র একটি জয় পেয়েছে ক্যামেরুনের। এর মধ্যে বিশ্বকাপে দুইবার খেলেছে এই দুই দল। সেখানেও একবারও ব্রাজিলকে হারাতে পারেনি ক্যামেরুন। এই দুই দলেল সবশেষ খেলা হয় ২০১৪ সালে। যেখানে ক্যামেরুনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিলিয়ানরা।

আর তাই আজকের ম্যাচ নিয়ে নিশ্চিত সমর্থকরা। এই জয়ও ব্রাজিলিয়ানদের পক্ষেই থাকবে বলে প্রত্যাশা ভক্তদের। আর সে জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার।

Related Articles

Leave a Reply

Back to top button