স্পোর্টেইনমেন্ট

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা নিহত

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা আর নেই। মাত্র ২৬ বছর বয়সে বিমান দুর্ঘটনায় তিনি চলে গেলেন। খবর: বিবিসি

মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বিমান দুর্ঘটনায় মারা যান তিনি।

জানা গেছে, একই বিমান দুর্ঘটনায় আরও চারজন নিহত হন। তাদের মধ্যে মেন্ডোনিকার এক চাচাও রয়েছেন। বাকি তিনজনের একজন তার প্রযোজক ও দুজন বিমানের ক্রু।

ইতোমধ্যে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে নারীদের অভিজ্ঞতা সম্পর্কিত গান গেয়ে সবার নজরে আসেন এই তরুণ শিল্পী। ব্রাজিলে ‘কুইন অব সাফারিং’ নামেই পরিচিত মেন্ডোনিকা।

ব্রাজিলের বিখ্যাত গান সার্টেনেজো-র এই গায়িকা টিনএজ বয়স থেকে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ইনফিডেলিটি গানের মধ্য দিয়ে ২০১৬ সালে জনপ্রিয়তা লাভ করেন মারিলিয়া

করোনা কালে অনলাইনে সক্রিয় ছিলেন জনপ্রিয় এ শিল্পী। ইউটিউবে তার ফলোয়ার সংখ্যা ৩ দশমিক ৩ মিলিয়নেরও বেশি।

Related Articles

Leave a Reply

Back to top button