বাংলাদেশ

ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের: শ্রিংলা

ভারত ও বাংলাদেশের সম্পর্ক রক্তের বলে মন্তব্য করেছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

শ্রিংলা বলেন, এটি একটি ঐতিহাসিক বিরল মুহূর্ত, যেখানে দুই দেশ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালন করছে। ভারতের সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে। তাই দুই দেশের সম্পর্ক রক্তের সম্পর্ক। তিনি বলেন, সড়ক, রেলের পাশাপাশি নৌপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো এখন ভারতের সবচেয়ে অগ্রাধিকার। বাংলাদেশ দশক ধরে বিশাল উন্নয়ন সাধন করেছে। প্রতি বছর প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি করছে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় শরিক হয়েছে ভারত। এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, সীমান্ত সমস্যার পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো, আগামী সপ্তাহে ভারতীয় রাষ্ট্রপতির ঢাকা সফর এবং জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি বলেন, নৌপথেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়ানো এখন ভারতের সবচেয়ে অগ্রাধিকার। বাংলাদেশ ৫ দশক ধরে বিশাল উন্নয়ন সাধন করেছে। প্রতি বছর প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি করছে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় শরিক হয়েছে ভারত।

Related Articles

Leave a Reply

Back to top button