ভূরাজনীতি

সিসিইউতে খালেদা জিয়া

করোনারি কেয়ার ইউনিট (সিসিইউতে) ভর্তি করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

শনিবার রাত ৩টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চলছে তার চিকিৎসা।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ম্যাডামকে গত রাতে সিসিইউতে নেয়া হয়েছে।

এর আগে ফলোআপ চিকিৎসার জন্য শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।

Related Articles

Leave a Reply

Back to top button