অন্য খবর
বিজেপির তালিকায় নেই মিঠুন

সদ্য বিজেপিতে যোগ দেয়া চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম নেই, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার আসনগুলোর চূড়ান্ত প্রার্থী তালিকায়।
দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা আসন থেকে বিজেপির হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিঠুন। কিন্তু দলের পক্ষ থেকে রাসবিহারী আসনে মনোয়নয়ন দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে।
এর আগে, ৭ মার্চ ব্রিগেডের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাজির হয়ে চমক দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সে সময় বিজেপির কয়েকটি সূত্র জানিয়েছিল, দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন তিনি।



