বাংলাদেশ

বাইরের বাস ঢাকা শহরে ঢুকবে না: তাপস

আন্তঃজেলার বাসগুলো আর ঢাকা মহানগরে ঢুকবে না, রাজধানীর বাসগুলো ২২টি কোম্পানির মাধ্যমে ৪২টি রুটে চলাচল করবে, এমনটাই জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগরভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন’ নামের কমিটির ১৩ তম সভায় তিনি এ কথা জানান।

মেয়র বলেন, বাইরের বাসগুলোকে ঢাকা শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে।

দূরপাল্লা থেকে আসা যাত্রীরা তাহলে রাজধানীর বিভিন্ন গন্তব্যস্থলে কীভাবে যাবেন- এ বিষয়টিও পরিষ্কার করেন ডিএসসিস মেয়র।

তিনি বলেন, শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত বাসটার্মিনালে যাত্রী নামিয়ে দেয়ার পর সেসব টার্মিনাল থেকে সিটি সার্ভিস বা এমআরটি বা সেবা প্রদানকারী বহনের মাধ্যমে যাত্রীরা নিজ গন্তব্যে যাতায়াত করবেন। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা কমবে। আশা করছি আগামী বছরের মধ্যেই ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button