ভূরাজনীতি

বিএনপি সরকারের ভাল উদ্যোগ দেখতে পায় না: কাদের

বিএনপির দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা জমে আছে বলেই সরকারের সাহসী ও ভাল উদ্যোগ দেখতে পান না- এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ( ৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত “বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর” শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি পূর্ণিমার রাতে অমাবশ্যার আঁধার দেখেন, গভীর হতাশায় মাঝে মধ্যে হাঁক ছাড়েন। বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সোনালী অর্জনের নবদিগন্তে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য সেতুমন্ত্রী বলেন, জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন। এই বাস্তবতা শিক্ষার্থীদেরকে উপলব্ধি করতে হবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button