স্কুল খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি নির্দেশনা দিয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের নির্দেশনা অভিভাবকদের মেনে চলার নির্দেশিকা পাঠানোর নির্দেশও পাঠিয়েছে মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি নেয়া প্রয়োজন। এ অবস্থায় কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে প্রস্তুতির প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পোস্টার, লিফটলেট তৈরি করে অভিবাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। এর একটি খসড়াসহ উপস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য করোনার কারণে গত ১৭ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্তসব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।



