বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান।
এসময় বিএনপি নেতার হাতে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস তুলে দেন এপিএস-২।
আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শনিবার সকালে আমানউল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীরা গাবতলীতে অবস্থান কর্মসূচি পালন করতে যান। সেখান থেকে পুলিশ আমানকে আটক করা হয়। পরে তিনি অসুস্থতার কথা জানালে তাকে হাসপাতালে নেওয়া হয়। একই সময় গাবতলী থেকে আরও ৩০ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।



