বাংলাদেশবিশ্ব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের টেলিফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোন করেন বলে নিশ্চিত করেছেন ।

তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়।

ইহসানুল করিম জানান, কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবেলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ নেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button