ভূরাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরেছেন

সিটি স্ক্যানে ফুসফুসে কোন ধরনের সংক্রমণ ধরা না পরায়, বাসায় ফিরে এসেছেন করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (১৫এপ্রিল) রাত ৯টা ২২মিনিটে গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা করেন খালেদা জিয়া। দশটার দিকে তার সিটি স্ক্যান করা হয়। সাড়ে দশটার দিকে তাকে বহন করা গাড়ি বাসার উদ্দেশে রওয়ানা করে এগারোটার কিছু আগে গুলশানের বাসায় পৌছাঁয়।

এর আগে, বিকেলে তার চিকিত্সক টিমের প্রধান ডা. এফএম সিদ্দিকী খালেদা জিয়ার বাসায় গিয়ে তার শারিরীক অবস্থা চেক আপ করেন। এরপর বাসার গেটে সাংবাদিকদের বলেন, দ্রুতই খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে। ওই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে বাসায় রেখে চিকিত্সা দেওয়া হবে নাকি হাসপাতালে ভর্তি করা হবে।

গত শনিবার (১০এপ্রিল) তার দেহে করোনা সংক্রমণ ধরা পরে। তারেক জিয়ার স্ত্রী জোবায়দা রহমান খালেদা জিয়ার চিকিত্সার বিষয়টি তদারক করছেন। বাসায় আরও নয় জন করোনা আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button