বিশ্ব

কাবুলেই থাকার ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট কারজাই

তালেবান যোদ্ধারা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। তবে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ফেইসবুকে পোস্ট দিয়ে জানালেন, তিনি কাবুল ছেড়ে যাবেন না।

রবিবার নিজ ফেইসবুকে পোস্ট করা এক ভিডিওতে কারজাই তার সমর্থকদের আশ্বস্ত করেন যে, তিনি তাদের পাশে আছেন। এ সময় তার পাশে ছিলো তার তিন মেয়ে। [ বিবিসি ]

ভিডিওতে কারজাই বলেন, “প্রিয় কাবুলবাসী, আমি ও আমার পরিবার আপনাদের পাশে আছে। আমরা আশা করি, আমাদের দেশের এবং রাজধানীর এখন যে সঙ্কট, তার শান্তিপূর্ণ সমাধানই আসবে।”

তালেবানকে উদ্দেশ্য করে বলেন, “আমি তাদের আহ্বান জানাতে চাই, তারা যেখানেই থাকুক, মানুষের জান-মালের নিরাপত্তা যেন থাকে। তারা যেন মানুষের জীবন ও সম্পদ রক্ষার কাজটিতে মনোযোগ দেয়।”

আফগানিস্তানের সরকারি বাহিনীর প্রতিও একই আহ্বান রেখেছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট।

Related Articles

Leave a Reply

Back to top button