ভূরাজনীতি

বিএনপির বাজেট প্রতিক্রিয়া মনগড়া পুরনো গল্প: কাদের

বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগে ভাগে তৈরি করা মনগড়া, গতানুগতিক পুরনো গল্প বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ( ১১ জুন) সরকারি বাসভবনে বাজেট পরবর্তী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতায়, ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রুপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।

তিনি বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল এই বাজেট।

এবারের বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশা অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা এবং জনবান্ধন ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় বাজেট নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান সেতুমন্ত্রী

Related Articles

Leave a Reply

Back to top button