বিশ্ব

উহানে বন্যপ্রাণী ‘বেচা-কেনায়’ ৫ বছরের নিষেধাজ্ঞা

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহানে বন্যপ্রাণীর বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে উহান শহর কর্তৃপক্ষ।

বুধবার (২০ মে) উহানের স্থানীয় কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, আগামী পাঁচ বছরের জন্য উহানে বন্যপ্রাণী বেচা-কেনা থেকে শুরু করে সব ধরণের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে উহানে বন্যপ্রাণী খাওয়াও বন্ধ হচ্ছে। খবর সিবিসি নিউজ।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে শহর কর্তৃপক্ষ সকল প্রকার বন্যপ্রাণীর খামারও বন্ধ করে দিয়েছে। এছাড়া উপযুক্ত কারণ ছাড়া বন্যপ্রাণীর শিকার নিষিদ্ধ করা হয়েছে। ফলে নিষেধাজ্ঞার আওতায় পড়া বন্যপ্রাণীর খামারিদের সহায়তা দিতে সরকারি প্রণোদনা চালু করা হয়েছে।

শিল্পসমৃদ্ধ উহানে প্রায় ১ কোটি ১০ লাখ নাগরিকের বসবাস। গত বছরের ডিসেম্বরে এ শহর থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। শুরুতে বন্যপ্রাণী খাওয়ার কারণে এ ভাইরাসটি মানবদেহে সংক্রমিত হয়েছে, অনেকে দাবি করলেও এর পক্ষে এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button