বাংলাদেশ

মালয়েশিয়ায় গ্রেফতার সাবেক হাইকমিশনারকে দেশে ফিরিয়ে আনা হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মালয়েশিয়ায় গ্রেফতার সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এ কথা জানান তিনি।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে তিনি যখন হাইকমিশনার হিসেবে মালয়েশিয়াতে দায়িত্বরত ছিলেন, তখন সরকার তাকে দেশে ফিরতে বলার পর থেকে তিনি পলাতক।

এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুয়ালালামপুরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে। তিনি ১৯৭৫ সালের জেল হত্যা মামলার অভিযুক্ত আসামি ছিলেন। পরবর্তীতে ২০০৭ সালে খালাস পেয়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মালয়েশিয়ার হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে তাকে ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে ঝুঁকি মনে করে কুয়ালালামপুরেই থেকে যান খায়রুজ্জামান। সংগ্রহ করেন জাতিসংঘের শরণার্থী কার্ড।

প্রতিমন্ত্রী এ বিষয়ে আরো বলেন, তদন্তে দুর্বলতার কারণে তিনি ছাড়া পেয়েছিলেন। এটি আদালতের এখতিয়ার। তাকে আবারও সশরীরে জিজ্ঞাসাবাদ করার এবং মামলাটিকে আবারও খতিয়ে দেখার সুযোগ রয়েছে, এটি আইন মন্ত্রণালয়ের এখতিয়ার। আমরা যত দ্রুত সম্ভব তাকে দেশে ফেরত নিয়ে আসব।

আমাদের দূতাবাস ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Related Articles

Leave a Reply

Back to top button